মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৩ আগস্ট ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।