রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১২ ফেব্রুয়ারি ২০২৪

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

তরুণ লেখক মুসাদ্দিকুল ইসলামের "কাগুজে প্রেমনামা" অনুকাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা চট্টগ্রামে তরুণ লেখক ও গবেষক মুসাদ্দিকুল ইসলামের “কাগুজে প্রেমনামা” অনুকাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব আজ সোমবার ( ১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ।

বইটির মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি এবং রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. এ এইচ এম সেলিম উল্লাহর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর , আইআইইউসির সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. খোরশেদ আলী , সহকারী প্রক্টর মোহাম্মদ মহসিন, বিশিষ্ট ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা হারুনর রশীদসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন , ফেসবুক, টুইটার ও ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তির খারাপ দিকে ঝোঁকার কারণে শিক্ষার্থীদের বই পড়ার প্রবণতা কমছে। এই যুগের তরুণ লেখক মুসাদ্দিকুল ইসলামের লেখালেখির উদ্যোগ প্রশংসনীয়। কাগুজে প্রেমনামা এক ঐতিহাসিক নাম , বইয়ের নাম বেশ মনে ধরেছে।