রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৪ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের মহেশখালীতে কালারমারছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকায় তোফায়েল আহমেদ নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার থেকে তার লাশ উদ্ধার হয়। এর আগে, গতকাল শনিবার রাতে একই এলাকায় তার একটি চিংড়ির ঘেরে হামলা চালিয়ে তাকে অপহরণ করা হয়েছিল।

নিহত তোফায়েল আহমেদ উপজেলার কালারমারছড়ার মো. শাহ ঘোনা গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে। তাকে খুনের পাশাপাশি হামলা চালিয়ে তার চিংড়ি ঘেরের মাছও লুটপাট করার অভিযোগ উঠেছে।

নিহতের বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন, গতকাল রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তোফায়েলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করা হয়।

একপর্যায়ে তার ভাই তোফায়েলকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায় হামলাকারীরা। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তোফায়েলকে হত্যা করা হয়েছে। পরে ভোরে লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।