সোমবার
২৫ আগস্ট ২০২৫
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বরিশাল শহরের বাংলাবাজার এলাকা থেকে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।
ঢাকার পথে রওনা হয়েছেন, নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জানা গেছে, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।
মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক।