মঙ্গলবার
২৬ আগস্ট ২০২৫
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের রাউজানের জিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আল আমিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মইশকরম এলাকার করিমুল হুদার ছেলে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।