মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৬ আগস্ট ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাহসূফি শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ) বেছাল বার্ষিক ওরশ শরীফ আগামীকাল

নিউজ ডেস্ক: দেশের খ্যাতনামা আধ্যাত্মিক সাধক শাহসূফি শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ) বেছালের বার্ষিক ওরশ শরীফ আগামীকাল বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ ওরশ শরীফে হাজারো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

দিনব্যাপী এ ওরশ শরীফে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আধ্যাত্মিক আলোচনা, দরবারে ফারুকী রহ. এর জীবনী ও আদর্শ তুলে ধরা হবে।

শাহসূফি শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ) এর শিক্ষা, আদর্শ ও আধ্যাত্মিক পথনির্দেশনা ছড়িয়ে দিতে এ ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি প্রবাসী মুরিদরাও এতে শরিক হবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, এ ওরশ শরীফে ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক অংশগ্রহণ ও দোয়া কামনা করা হচ্ছে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।