সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কাগুজে টাকার বোঝা—ছাপাতে খরচ ২০ হাজার কোটি টাকা বছরে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশে প্রতি বছর নগদ টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বণ্টনে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক লেনদেনের একটি বড় অংশ এখনো নগদ টাকার ওপর নির্ভরশীল। এর ফলে কাগুজে টাকা ছাপানো ও ব্যবস্থাপনার পেছনে বিপুল অর্থ খরচ হচ্ছে।

গভর্নরের মতে, ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে এই বিশাল ব্যয় কমানো সম্ভব। একই সঙ্গে নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত অর্থনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে ডিজিটাল আর্থিক সেবাকে আরও সম্প্রসারণ করা জরুরি।

অর্থনীতিবিদদের মতে, নগদ লেনদেন কমাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কার্ড ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে জনগণকে আরও উদ্বুদ্ধ করতে হবে।