মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

৩১ আগস্ট ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় তিশমা নিহত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকায় বাসচাপায় তানজিবা সাইফুল তিশমা (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

রবিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ১০ নম্বর যাত্রীবাহী একটি বাস তিশমাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তিশমার বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল এলাকায়। তার মৃত্যুর খবরে সহপাঠী ও সহপাঠিনীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।