সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০১ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“কেয়ারটেকার সম্ভাবনা উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা”

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আর্মি চিফ-প্রধান বিচারপতি সাক্ষাৎ নিয়ে যে খবর ছড়িয়েছে, সেটি গুজব। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আর্মি চিফ মাঝেমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। তাই এ বিষয় স্বাভাবিক।

কেয়ারটেকার সরকার প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে আমি অবগত নই। সরকারের অবস্থান পরিষ্কার—ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু অস্থিরতা থাকতেই পারে। তবে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।