মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০২ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“গুরুতর আহত নুর, হত্যাচেষ্টার অভিযোগ তুললেন ফখরুল”

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি নুরকে দেখতে যান তিনি। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নুরের অবস্থা এখনও খুবই ক্রিটিক্যাল, তবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তার চোয়াল ও মাথায় আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, এখানে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি।

তিনি আরও বলেন, “এটি খুবই পরিষ্কার যে নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরও যদি আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর এভাবে আক্রমণ চালায়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে চিন্তা করুন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।”

বিএনপির মহাসচিব দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। পাশাপাশি নুরকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।