বুধবার
০৩ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) স্থানীয় সময় বেলুচিস্তানের কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১১ জন মারা যান এবং আহত হন আরও ৩০ জন।
এছাড়া বেলুচিস্তানের ওয়াশুক জেলায় জঙ্গিদের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। হামলার পর সেনারা পাল্টা অভিযান চালিয়ে চার দিনে প্রায় ৫০ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
অন্যদিকে খাইবার পাখতুনখোয়ায় আরেক হামলায় কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। আইএসপিআর জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ২০২২ সালে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সহিংসতা বেড়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) সাম্প্রতিক সময়ে বারবার হামলা চালিয়ে আসছে।