বৃহস্পতিবার
০৪ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র্যালি হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারের একটি কনভেনশন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।
ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য তোবারক হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, জাকারিয়া মেম্বার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন, রেজাউল হক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, আমজাদ বাবু, কামরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ফয়সাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, জেলা জাসাসের আপ্যায়ন সম্পাদক মনি, নিজামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস মেম্বার, মুনচুর মেম্বার, সালাহউদ্দিন, আবু জাফর, সাইফুল ইসলাম, মিলন চৌধুরী, মতিন, আবু তাহের, জাবেদ হোসেন, ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, আফরাতুন, জামশেদ আলম, আকিল, সেলিম, আবুল হাশেম, ইউনিয়ন যুবদলের সদস্য মোস্তফা, বাবু, সাদ্দাম, ফারুক, বাদশা এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সাজিদ, সাইফুল, রবিন, সাফায়েত, রাজুসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালি ঢাকা-চট্টগ্রাম প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়।