বৃহস্পতিবার
০৪ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের নির্বাচনী প্রতীকও স্থগিত থাকবে। ফলে তারা দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ খোলা থাকছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনী সংস্কারে বড় পরিবর্তন, আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত, ভোটকেন্দ্র নির্ধারণ করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, ফেরারি আসামি ও সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা প্রার্থী হতে অযোগ্য, হলফনামায় মিথ্যা তথ্য দিলে পদ হারাতে হবে।
প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। কোনো আসনে একক প্রার্থী থাকলে সেই আসনে ব্যালটে থাকবে ‘না’ ভোটের অপশন। এছাড়া, ইভিএম ব্যবহারের সব বিধান বাতিল করা হয়েছে।
জোটবদ্ধভাবে নির্বাচন হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে লড়বেন। পোস্টার বাতিল করা হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় আচরণবিধি ভঙ্গ করলে কঠোর শাস্তি হবে।
ভোট গণনায় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন। এটি গণতান্ত্রিক স্বচ্ছতার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।