মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বর্জ্য সংগ্রহে স্বচ্ছ নীতিমালা, ভাসমান দোকান থেকে টাকা নয়

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, বাসাবাড়ি থেকে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে সর্বোচ্চ ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি, বিশেষ করে ১০০ টাকা নিলে প্রমাণসাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হবে।

তিনি বলেন, দোকান ও শিল্প-কারখানার জন্য আলাদা রেট ঠিক করা হয়েছে, তবে ভাসমান দোকান থেকে টাকা আদায় করা যাবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) টাইগারপাস চসিক কার্যালয়ে অনুষ্ঠিত করপোরেশনের ষষ্ঠ সভায় মেয়র এসব কথা বলেন।

সভায় তিনি নগরের উচ্ছেদ কার্যক্রম, বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মেয়র জানান, নতুন ওষুধ ব্যবহার করে মশা নিয়ন্ত্রণে সাফল্য মিলছে এবং চিকুনগুনিয়ার বিস্তার নিয়ে গবেষণা চলছে।

সভায় স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন, বন্দর, সড়ক ও জনপথ, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।