শনিবার
০৬ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে হাজ্বী সাহাব উদ্দিন কোম্পানী (৭০) নামে ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার বাসিন্দা।
আহত সাহাব উদ্দিন কোম্পানী জানান, শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে করেরহাট বাজারে ৫/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমার গতিরোধ করে অতর্কিত হামলা করে। আমি বাজারে কেন আসছি বলে বিলঘুষি শুরু করে। পরে লোকজন এলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, হামলার বিষয়টি তিনি অবগত নয়। কেউ এ বিষয়ে থানায় অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।