রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৬ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৭ সেপ্টেম্বর রাতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

নিউজ ডেস্ক: আগামীকাল (৭ সেপ্টেম্বর) রাতের আকাশে দেখা মিলবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আবহাওয়া পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এটি দেখা যাবে।

কখন শুরু, কতক্ষণ চলবে

বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ বিরল মহাজাগতিক দৃশ্য।

কোথায় দেখা যাবে

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি স্পষ্ট দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায়। এর আশপাশের অঞ্চল থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে গ্রহণটি দৃশ্যমান হবে না।

চন্দ্রগ্রহণ কীভাবে হয়

সূর্য, পৃথিবী ও চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে। এভাবেই চন্দ্রগ্রহণের সৃষ্টি হয়। কৌণিক দূরত্বের কারণে গ্রহণ কখনো পূর্ণগ্রাস আবার কখনো খণ্ডগ্রাস হিসেবে দেখা যায়।