রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৭ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আইনশৃঙ্খলা কিছুটা খারাপ, দ্রুত নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, সাম্প্রতিক কিছু ঘটনায় তা একটুখানি খারাপের দিকে গেছে। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চানখারপুলে ৬ হত্যা মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলমান অবস্থায় রাজবাড়ীতে সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘটনার তদন্ত চলছে এবং ইতোমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ থেকে বিস্তারিত তথ্য মিলবে বলেও জানান তিনি।

তদন্তের স্বচ্ছতা বিষয়ে তিনি বলেন, “তদন্তের পরই দোষী নির্ধারণ করা যাবে। আগে থেকেই কাউকে সরিয়ে দিলে তা তদন্তের গুরুত্ব হারাবে। যদি কেউ নির্দোষ হয় তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ছড়ানো সত্ত্বেও সহিংসতা ঠেকাতে না পারার সমালোচনার জবাবে তিনি বলেন, “আমরা ব্যর্থ হচ্ছি না। যারা এসব ঘটিয়েছে, তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হওয়ার অনুরোধ করছি।