শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৭ সেপ্টেম্বর ২০২৫

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ধাক্কা খেলেই মানুষ শেখে: ইভানা

বিনোদন ডেস্ক: ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয় বলে মন্তব্য করেছেন ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করা ইভানা। সম্প্রতি সামাজিকমাধ্যমের এক পোস্টে এমনটা জানান তিনি।

পোস্টে এই অভিনেত্রী লেখেন জীবনে যাদের চোখ বন্ধ করে ভালোবেসেছেন, তাদের ধাক্কাই আপনাকে সামনে এগিয়ে দেবে।

পারসা ইভানা আরও লেখেন, পৃথিবীতে ভালোবাসা তৈরি হয়েছে মানুষকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলার জন্য।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে মাস কয়েকের সফর শেষে দেশে ফিরেছেন ইভানা। সেখানে মায়ের সঙ্গে ছুটি কাঁটাতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া অবসর কাটানোর পাশাপাশি দেশটিতে নাচ এবং অভিনয়ের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেন তিনি।

জানা যায়, সেখানের প্রপার টেকনিক অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সের জন্য বিখ্যাত দ্য ফ্রিম্যান স্টুডিও অ্যাক্টিং স্কুলে অভিনয়ের কোর্স করেন ইভানা।