শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৭ সেপ্টেম্বর ২০২৫

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রাতের আকাশে রক্তিম জ্যোৎস্না, শুরু হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত চন্দ্রগ্রহণ। ধীরে ধীরে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়তে শুরু করেছে।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণগ্রহণ শুরু হবে। এসময় চাঁদ রক্তিম বা লাল আভায় রূপ নেবে, যা ‘ব্লাডমুন’ নামে পরিচিত। মধ্যরাত ১২টা ১১ মিনিটে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। রাত ২টা ৫৫ মিনিটে সম্পূর্ণ গ্রহণের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে। তবে শর্ত একটাই—আকাশ মেঘমুক্ত থাকতে হবে। সৌভাগ্যবান হলে খালি চোখেই উপভোগ করা যাবে রক্তিম চাঁদের মহোৎসব।