বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

দুর্গাপূজায় ভারত পাচ্ছে বাংলাদেশের ইলিশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক হাজার ৫২৫ টাকা কেজিতে ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন (১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত) ইলিশ রপ্তানির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ডলারে হিসেব করলে দাড়ায় ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা এক হাজার ৫২৫ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।