সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

তৃতীয়বারের মতো খুলেছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

ডেস্ক রিপোর্ট: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি ও হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) । এ মৌসুমে তৃতীয়বারের মতো কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হলো।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌঁনে ৩টার দিকে পানি ছাড়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। ১৬ জলকপাট ছয় ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে নয় হাজার কিউসেক পানি।

হ্রদে বর্তমানে পানি আছে ১০৮.৬৪ ফুট মিনস সি লেভেল। বর্তমানে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান প্রকৌশলী মাহমুদ হাসান ।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গত ২০ আগষ্ট রাত ৮টা থেকে ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা চারদিন পানি ছাড়ার পর ২৩ আগষ্ট বিকেল ৫টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

এর আগে, গত ৪ আগষ্ট কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা আটদিন পানি ছাড়ার পর ১২ আগষ্ট সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।