রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নিজ থেকে কেন্দ্রে প্রবেশ করিনি, অনুমতি নিয়েই প্রবেশ করেছি: আবিদুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা চাইলে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে নিয়ম ভঙ্গ করেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ছাত্রদল) মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছিলেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।

এরপর একটি জাতীয় পত্রিকা তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে। তবে আচরণবিধির কোন ধারায় প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি উল্লেখ করেনি। নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মানে হলো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

আচরণবিধি অনুযায়ী, নিয়ম ভঙ্গ করেননি আবিদুল ইসলাম। কারণ প্রার্থী চাইলে ভোটকেন্দ্রে যেতে পারেন। এ ঘটনায় আবিদুল ইসলাম বলেন, ‘তিনি নিজে থেকে কেন্দ্রে প্রবেশ করেননি। অনুমতি নিয়েই প্রবেশ করেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। আবিদের যে বিষয়টি, সে একটা মিডিয়ার ট্রায়ালের শিকার হলো। স্পষ্টভাবে লেখা রয়েছে যে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী অবশ্যই প্রবেশ করতে পারবে, তদারকি করতে পারবে। কিন্তু সেগুলো নিউজ হয়ে গেল কেন সেটি বুঝতে পারলাম না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

ডাকসু নির্বাচনের জন্য পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হচ্ছে। এবার ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।