বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পূনর্বাসন দাবি ব্যবসায়ীদের মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে (৯ সেপ্টেম্বর) উপজেলার মিরসরাই কলেজ রোডে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার আলাউদ্দিন কাদের।

অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অপরিস্কার থাকায় আরাফাত হোটেলকে ভোক্তাধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মিরসরাই পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র নাথ, কনজারবেন্সি ইন্সপেক্টর সজল চন্দ্র নাথ, কর নির্ধারক মাসুদুর রহমানসহ পৌরসভা, ভূমি ও মিরসরাই থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়িরা বলেন, আমরা পৌরসভাকে টাকা দিয়ে দোকান বসিয়েছি। প্রতিদিন বাজার ইজারাদারে টোল নিয়ে যাচ্ছে। কলেজ রোড়ে মূলত যানজট সৃষ্টি হয় ব্যাটারিচালিত রিকসার কারণে। আমরা চাই আমাদের পূনর্বাসন করা হোক। অন্যথায় পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।

মিরসরাই পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্টেট আলাউদ্দিন কাদের বলেন, দীর্ঘ দিন ধরে মিরসরাই কলেজ গেইট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফুটপাত দখলের ফলে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। জনস্বার্থে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে ।