মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বগুড়ায় সড়কের পাশে ৮৩টি গুলি

চট্টগ্রাম জার্নাল অনলাইন ডেস্ক: বগুড়া শহরের ফুটপাত থেকে প্যাকেট ভর্তি ৮৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান সোমবার মধ্যরাতে শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার ফুটপাত থেকে তাজা গুলিগুলো উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি লাল রঙের প্যাকেট খুলে ২.২ বোরের ৮০টি এবং শটগানের তিনটি গুলি পাওয়া যায়। ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। এ ছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানান ডিবির ওসি ইকবাল বাহার।

তিনি আরও বলেন, “অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”