মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম জার্নালের শুভেচ্ছা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদীর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে “চট্টগ্রাম জার্নাল“।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরের হাতে ফুলেল শুভেচ্ছা স্মারক তুলে দেন ”চট্টগ্রাম জার্নালের” পক্ষ থেকে আগত প্রতিনিধিরা।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জার্নালের সম্পাদক ইব্রাহিম আনাচ, রোজি চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, জয়নাল আবেদিন ও মোহাম্মদ সাকিবসহ আরও অনেকে।

এ সময় চট্টগ্রাম জার্নালের পক্ষ থেকে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে দৈনিক আজাদী চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে। সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে আজাদী যেভাবে গণমানুষের আস্থা অর্জন করেছে তা চট্টগ্রামের গৌরব। ভবিষ্যতেও পত্রিকাটি তার গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।