শনিবার
১৩ সেপ্টেম্বর ২০২৫
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সরকারি কর্মচারীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারীদের ছুটি থাকবে।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায়, সবমিলিয়ে চার দিন সরকারি কর্মচারীরা বিশ্রাম পাবেন।
এদিকে, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে। তবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা কিছু বাড়তি সুবিধাও পাবেন। ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার-শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ওই দুই দিনও তারা ছুটি পাবেন। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে ঐচ্ছিক ছুটি থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনের অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন ছুটি থাকবে। এসময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী-শ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি বিষয়টি তাদের নিজ নিজ সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারিত হবে।
চাকরিজীবীরা বিজয়া দশমী উপলক্ষে তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। ২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের সরকারি ছুটি এবং পরের শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন তারা বিশ্রাম পাবেন।