সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাজেকে গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

খাগড়াছড়ি প্রতিনিধি:: রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রিংকি। তিনি শিক্ষা সফরে সহপাঠীদের সঙ্গে সাজেক গিয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সফর শেষে ফেরার পথে খুবি শিক্ষার্থীদের বহনকারী একটি জিপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিংকি নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে ৩৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক ছিলেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।