বৃহস্পতিবার
১৮ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়াত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সরকারহাট নজর আলী রূপজান’ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মিলনায়তন কক্ষে দিনটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব জিৎ দে’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সেলিম বলেন, “রাসূল (সা.)-এর জীবন হলো সমগ্র মানবজাতির জন্য দিশারী। তাঁর আদর্শ ধারণের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।