রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২০ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চান্দগাঁওয়ে যুবদলের মিছিল-সমাবেশ

নিউজ ডেস্ক: চান্দগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদের নেতৃত্বে কাপ্তাই রাস্তার মাথায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান তোলা হয় এবং ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে’— এই আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চান্দগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী লিটন। এতে আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাবর উদ্দিন, সাবের আহমেদ, সাবেক সদস্য মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ রুবেলসহ স্থানীয় যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মিছিলটি কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্স থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহরা মৌলভী বাজারে গিয়ে শেষ হয়।