রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সুপার ফোরে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

স্পোর্টস ডেস্ক:: গ্রুপ পর্বে ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে সুপার ফোরে দেখা ভিন্ন চিত্র। ব্যাট হাতে জ্বলে উঠলেন তরুণ ওপেনার শাহিবজাদা ফারহান। তার অর্ধশতক আর শেষদিকে সালমান আলি আগা ও ফাহিম আশরাফের ঝোড়ো ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে পাকিস্তান।

রোববার (২১ সেপ্টেম্বর) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ইনিংসের শুরুতে ফখর জামান দ্রুতই আউট হলেও (৯ বলে ১৫) ওপেনার ফারহান তুলে নেন ঝড়ো ফিফটি। পাওয়ার প্লে’তে সাইম আয়ুব ও ফারহানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান।

তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন সাইম (১৭ বলে ২১)। অন্যপ্রান্তে ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করা ফারহানও বেশিদূর যেতে পারেননি। তিনি ফেরার পর ব্যাট হাতে লড়াই চালান হুসাইন তালাত ও সালমান আলি আগা। কিন্তু তালাত (১১ বলে ১০) এবং পরে নাওয়াজ (১৯ বলে ২১) সুবিধা করতে না পারায় কিছুটা চাপেই পড়ে দল।

শেষদিকে ফাহিম আশরাফের ৮ বলে ২০ আর সালমানের ১৩ বলে ১৭ রানে ভর করে ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭১ রান।

ভারতের হয়ে শিভাম ডুবে নেন ২টি উইকেট। কুলদ্বীপ যাদব ও হার্দিক পান্ডিয়া পান ১টি করে উইকেট।