মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৩ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চাকসু-হল সংসদ নির্বাচন ৩ দিন পিছিয়েছে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ তিনদিন পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর, বুধবার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ১২ অক্টোবর নির্বাচনের তারিখ ঠিক থাকলেও পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস পেতেন।

গতকাল সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার্থীরা এই সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচন ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।