মঙ্গলবার
২৩ সেপ্টেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জামায়াতে ইসলামীকে কেউ গালি দিলে তার জবাবে দলটি দোয়ার কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান লিখেছেন, “জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।”
তিনি আরও বলেন, “দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি।”
স্ট্যাটাসে জামায়াত আমির কর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে লিখেন, “ফয়সালা মহান মা’বুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তা‘আলা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করুন। আমিন।”