সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৪ সেপ্টেম্বর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ব্যাংকক ভরেছে ইমরান-দিশার প্রেমে

বিনোদন ডেস্ক:: বলিউডের জনপ্রিয় ‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমি নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানির সঙ্গে জুটি বেঁধে ফিরছেন রোমান্টিক লুকে। বর্তমানে এই জুটি ব্যাংককে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়াল ‘আওয়ারাপন ২’-এর শুটিংয়ে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ শুটিং হবে ব্যাংকককে কেন্দ্র করে। পুরো সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন সম্পন্ন হবে সেখানেই। নির্মাতা বিশেশ ভাট ও নিতিন কাকা জানান, সিনেমার গল্পই আবর্তিত হয়েছে ব্যাংকক শহরকে ঘিরে।

অভিনেতা ইমরান হাশমি এবারও ফিরছেন তার জনপ্রিয় চরিত্র ‘শিবম’ রূপে। অন্যদিকে দিশা পাটানি এই সিনেমায় ইমরানের সঙ্গে রোমান্টিক যাত্রায় শামিল হয়ে দর্শকদের চমকে দেবেন বলে আশা প্রকাশ করেছেন।

প্রযোজক বিশেশ ভাট জানান, সংগীতের দিকটিও বিশেষ যত্নে করা হচ্ছে। কারণ ‘আওয়ারাপন’ সিরিজে গান সবসময়ই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তাই দ্বিতীয় কিস্তিও সংগীতে ভরপুর হবে।

ব্যাংককের শুটিং শেষে আগামী নভেম্বর মাসে আরেক দফা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে পুরো কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন বিশেশ ভাট।