বুধবার
০১ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের রামুর রাবার বাগানে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, মরদেহটি ঝুলিয়ে রাখা হলেও যুবকের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। তবে নিহতের পরিচয় এখনও সনাক্ত হয়নি।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফরিদ জানান, “যুবকটির মরদেহ পাওয়া গেছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং অনুসন্ধান অভিযান চালাচ্ছে।