রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০১ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ফান্ডিং বিল পাসে ব্যর্থ—শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: অন্তর্বর্তী ফান্ডিং বিল নিয়ে একমত হতে না পারায় যুক্তরাষ্ট্রে ফের শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে হাজার হাজার ফেডারেল সরকারি কর্মচারীর চাকরি ও বেতন অনিশ্চয়তায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক সুরক্ষার বরাদ্দ আটকে যাওয়া, গণপরিবহণ খাতে নেতিবাচক প্রভাব এবং অধিকাংশ অপ্রয়োজনীয় সেক্টরে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে নাসা ও সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, “শাটডাউন হলে এর ভয়াবহ প্রভাব পড়বে, তবে ক্ষতিগ্রস্ত হবে মূলত ডেমোক্র্যাটরাই।”

এদিকে সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ফান্ডিং বিল পাসের জন্য প্রয়োজনীয় ভোট পেতে ডেমোক্র্যাটদের সহযোগিতা অপরিহার্য।

ডেমোক্র্যাটদের দাবি, কয়েক বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে বরাদ্দ করতে হবে—যার উপকার পাবে দেশের দরিদ্র জনগোষ্ঠী। কিন্তু রিপাবলিকানরা সেই দাবি মানতে নারাজ।

ডেমোক্র্যাটদের অভিযোগ, তাদের মতামতকে অবমূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে রিপাবলিকানদের পাল্টা অভিযোগ, ডেমোক্র্যাটরা রাজনৈতিক সুযোগ নিচ্ছে। ফলে উভয় পক্ষের অচলাবস্থায় শাটডাউনের সঙ্কট আরও ঘনীভূত হচ্ছে।

এখনও স্পষ্ট নয়, কীভাবে এ সঙ্কট থেকে মুক্তি মিলবে।