মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০২ অক্টোবর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিদায়ের বাঁশিতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের প্রধান চারটি স্থানসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব

বৃহস্পতিবার (২ অক্টোবর) সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম সিটি করপোরেশন পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের প্রধান আয়োজন করেছে। পাশাপাশি কর্ণফুলীর পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকা, কালুরঘাট এলাকা ও কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জনের সুযোগ রাখা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় নদী ও পুকুরেও বিসর্জন সম্পন্ন হবে।

পতেঙ্গায় প্রতিমা নিয়ে যাওয়া সহজ করতে নগর নেতৃবৃন্দ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বেলা সাড়ে ১২টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিসর্জন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, “প্রতিমা বিসর্জনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকরা সহজেই পতেঙ্গায় পৌঁছাতে পারবেন।”

এছাড়া চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।