শুক্রবার
০৩ অক্টোবর ২০২৫
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতামত তুলে ধরেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, “বিএনপির প্রতিটি আসনে একক প্রার্থী মনোনয়ন দেয়ার প্রক্রিয়া চলমান।”
আওয়ামী লীগকে জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি আরও বলেন, “৫ আগস্টেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে জনগণ প্রত্যাখ্যান করেছে। তবে তারা নির্বাচনে অংশ নেবে কি না— তা বিএনপি নির্ধারণ করবে না। এটি নির্ধারণ করবে জনগণ ও বিচারিক আদালত।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত।
অন্যদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দল-ন্যাপ (এনসিপি) নিয়ে কথা বলতে গিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিলে কোনো মামলা করবেন না তিনি।