শুক্রবার
০৩ অক্টোবর ২০২৫
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


বিনোদন ডেস্ক:: বলিউডের সুপারস্টার ‘ভাইজান’ খ্যাত সালমান খান এবার খোলামেলা করলেন নিজের অতীত প্রেমের গল্প। প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলে তিনি জানালেন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক টেকেনি মূলত ক্যারিয়ারগত পার্থক্য ও পারস্পরিক অনিরাপত্তার কারণে।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার উপস্থাপনায় এক টকশোতে হাজির হয়ে সালমান বলেন, “যখন সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের তুলনায় দ্রুত সাফল্য পায়, তখনই সমস্যা শুরু হয়। সেই জায়গা থেকেই নিরাপত্তাহীনতা তৈরি হয়।”
অভিনেতা আরও বলেন, সম্পর্ক টিকে থাকার জন্য দুজনেরই একসঙ্গে এগোনো জরুরি। কাউকে যেন অন্যজনের সাফল্যের চাপে দমবন্ধ মনে না হয়।
বলিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, সালমানের রাগী স্বভাব ও খারাপ ব্যবহারের কারণেই ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে তার সম্পর্ক ভেঙেছিল। তবে অভিনেতার সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলছে, আসল কারণ ছিল ক্যারিয়ারের উচ্চতা আর পারস্পরিক অনিরাপত্তা।
প্রসঙ্গত, সালমান খানের জীবনে একাধিক প্রেম এসেও কোনো সম্পর্কই পরিণতিতে পৌঁছায়নি। সংগীততা বিজলানির সঙ্গে তার বিয়ের প্রস্তুতিও একসময় চূড়ান্ত হয়েছিল। এমনকি নিমন্ত্রণপত্র ছাপা পর্যন্ত হয়, কিন্তু শেষ মুহূর্তে সেটিও ভেঙে যায়।