সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৭ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, আতঙ্কে যাত্রীরা—সচল হলো ট্রেন চলাচল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।

এর আগে ভোরে সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন দুর্ঘটনায় পড়লে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে উদ্ধারকারী কর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, “লাইনচ্যুত হওয়া বগিগুলো সরিয়ে নিতে কাজ করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”