মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৮ অক্টোবর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“মঞ্চে আবৃত্তি, সংগীত ও নৃত্য: চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ২০২৫”

নিউজ ডেস্ক: চট্টগ্রামের শিল্পকলা একাডেমীতে ৬ অক্টোবর সন্ধ্যায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ২০২৫।

উৎসবের সভাপতিত্ব করেন মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ।

উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মর্জিনা আক্তার মর্জু, এবং অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।

উৎসবে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, গুণীজনদের সম্মাননা, নৃত্য ও সংগীত পরিবেশনা এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির মহাসচিব অধ্যক্ষ জয়নাল আবেদীন এবং কো-চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

আবৃত্তি পরিবেশন করেন সোমা মুৎসুদ্দি, জান্নাতুল মাওয়া অহনা ও ফাদিলা জামান ইনায়া। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি, মুন্নী আক্তার মারিয়া, মৌ চৌধুরী, আহমেদ নুর মাসুদ, ফারুক হাসান, শ্রাবন্তী শুক্লা। রুদ্র নৃত্য একাডেমি নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোঃ শামসুজ্জামান সুমন, লায়ন আরশাদুর রহমান, অধ্যক্ষ আমিনা সুলতানা মৌসুমি, রোটারিয়ান এস এম আজিজ, জিনাত আলম, মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও যুবসমাজকে ইভটিজিং, সন্ত্রাস ও মাদক থেকে রক্ষা করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অপরিসীম। এছাড়া, ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে সাহিত্য প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত।