রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১০ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভেনেজুয়েলার কণ্ঠস্বর এখন বিশ্বে— শান্তিতে নোবেল মাহিনা মাচাদোকে

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারে এ বছর ভূষিত হয়েছেন ভেনেজুয়েলের মানবাধিকার কর্মী মাহিনা কোহিয়ানা মাচাদো।

বাংলাদেশ সময় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

মাচাদোকে শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

গত বছর (২০২৪) নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের অ্যান্টি-নিউক্লিয়ার সংগঠন ‘নিহন হিদানকিয়ো’, যা হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলার বেঁচে থাকা ব্যক্তিদের এক তৃণমূল আন্দোলন। তারও আগে, ২০২৩ সালে শান্তিতে নোবেল পান ইরানের নার্গিস মোহাম্মাদি, নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকারের প্রচারে ভূমিকার স্বীকৃতি হিসেবে।

২০২২ সালে এই পুরস্কার পেয়েছিল বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ সংগঠন ‘মেমোরিয়াল’, ও ইউক্রেনের ‘সেন্টার ফর সিভিল লিবার্টিজ’।
২০২১ সালে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী ভূমিকার জন্য নোবেল পান ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

শান্তি পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি তিনবার এ স্বীকৃতি পেয়েছে রেড ক্রস (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে)।
দু’বার করে পেয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর (১৯৫৪ ও ১৯৮১ সালে)।

এ বছরের বিজয়ী মাহিনা মাচাদো সম্পর্কে নোবেল কমিটি জানিয়েছে, “গণতন্ত্রের জন্য ভয়হীন সংগ্রাম ও মানবতার প্রতি অঙ্গীকারই তাকে বিশ্বের জন্য প্রেরণার প্রতীক করেছে।”