শনিবার
১১ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামত” শীর্ষক ৩১ দফা কর্মসূচি নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে মিঠানালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হানিফের নেতৃত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, মো. রিয়াদ, বিএনপি নেতা ডা. নুর উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা আজিম উদ্দিন রুবেল, কৃষকদল নেতা দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো. নুর আলম ও সাদেক হোসেন, যুবদল নেতা মাঈন উদ্দিন, শেখ ফরিদ, জানে আলম, মাসুদ, বাহার, নয়নসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হলো একটি যুগান্তকারী রূপরেখা। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”
এসময় স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।