রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১২ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অর্ধশত সেনার মৃত্যু, ঘাঁটি ধ্বংস: আফগান প্রতিশোধে লাহোর রণক্ষেত্র

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে। রোববার (১২ অক্টোবর) কাবুলভিত্তিক টোলো নিউজ সূত্রে এ খবর জানা যায়।

টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বিমান হামলা পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত আক্রমণের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। আফগান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলো লক্ষ্যবস্তু ছিল।

তালেবান কর্মকর্তারা হামলার বিস্তারিত প্রকাশ করেননি। তবে আফগান সরকার দাবি করেছে, পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছেন। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে।

অপরদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, তারা অন্তত ৫০ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। পাকিস্তানি সূত্রে জানা যায়, তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়েছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহর লেওবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়নের সদর দপ্তর ও দুররানি ক্যাম্পসহ একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়ে ‘সন্ত্রাসীদের’ হত্যার দাবি করেছিল। এরপর উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ৯০% ঘটেছিল আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। উভয় দেশ এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে।