রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৩ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নারী বিশ্বকাপে টাইগ্রেসদের রেকর্ড ঝড়

ক্রীড়া প্রতিবেদক:: চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে টাইগ্রেসরা তৈরি করেছে ২৩২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ, যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা আক্তার।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার দেখেছে শুনেই খেলতে শুরু করেন। দলীয় ফিফটি আসে ১৬তম ওভারে। এরপর রুবাইয়া ৫২ বলে ২৫ রান করে ফিরেন, আর ফারজানা ৭৬ বলে ৩০ রান করে তার সঙ্গে বিদায় নেন।

দলের হাল ধরেন শারমিন আক্তার, ৭৪ বলে ফিফটি তুলে নেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যোগ্য সঙ্গ দেন। এরপর শারমিন এবং জ্যোতি রান আউট ও ক্যাচ হয়ে ফিরলে, দলের দায়িত্ব নেন শোবহানা মোস্তারি, রাবেয়া খান, এবং স্বর্ণা আক্তার, যিনি ৩৪ বলে অপরাজিত ৫১ রানে ফিফটি পূর্ণ করেন। শেষ দিকে রিতু মনির ব্যাটে উপস্থিতি দলের সংগ্রহকে আরও শক্তিশালী করে, ৮ বলে ১৯ রান যোগ করেন।

শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৩২ রান, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর হিসেবে ধরা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ননকুলেকো ম্লাবা সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান ক্লো ট্রায়ন ও নাদিন ডি ক্লার্ক।