মঙ্গলবার
১৪ অক্টোবর ২০২৫
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মো. বাবুল (৪২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুল উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ার মরহুম নুরুল আজিমের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, রাত ৮টার দিকে কাজ শেষে ঘরে ফিরে বাঁশের বেড়ায় সরঞ্জাম গুঁজে রাখছিলেন বাবুল। এ সময় হঠাৎ সাপে কামড় দেয়। তবে সাপটি দেখতে পাওয়া যায়নি। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।