মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৫ অক্টোবর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, ভোটার উপস্থিতি ৬০ শতাংশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (১৫ অক্টোবর) গণনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে একযোগে ভোট গণনার কার্যক্রম শুরু হয়।

ভোট গণনার সুবিধার্থে মেশিনে ভোট গোনা হচ্ছে। সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। নির্বাচনের দিনভর বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, সার্বিকভাবে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে।

ভোটগণনা শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের পরিচালনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান আগেই জানান, গণনা শেষ হতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।