রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৫ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচন ফেব্রুয়ারিতে, কোনো আপস নয়: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে—এ কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। উৎসবমুখর পরিবেশে হবে। তার জন্য যা করতে হবে, সাধ্য অনুযায়ী আমরা সবকিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।”

তিনি আরও জানান, রাজনৈতিক দলের দীর্ঘদিনের আলোচনার ফসল হলো জুলাই সনদ। “আপনারা অনেক ভেবেচিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এটি আপনার ইতিহাসের অংশ হয়ে গেছে,” যোগ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।