বৃহস্পতিবার
১৬ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ টিম।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সালাম এয়ারের OV401 ফ্লাইটের যাত্রী রাউজানের দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, অভিযানে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা অংশ নেন। তল্লাশিতে পাওয়া যায় ৫৩৬ কার্টন বিদেশি সিগারেট ও ৮টি উচ্চমূল্যের স্মার্টফোন।
জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা। এর মধ্যে মোহাম্মদ সেলিমের ব্যাগ থেকে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন,
আর দিলিপ দাশের কাছ থেকে ২৭০ কার্টন সিগারেট, ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, এসব পণ্য ব্যাগেজ বিধিমালা ২০২৫ অনুযায়ী আমদানি নিয়ন্ত্রিত। যাত্রীরা নিয়মিত বিদেশ ভ্রমণকারী হওয়ায় ডিএম মূলে (Detention Memo) পণ্যগুলো জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিদেশ থেকে আসা যাত্রীদের লাগেজে অবৈধ পণ্য আনার প্রবণতা রোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে।