শুক্রবার
১৭ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। তবে দাম কমেনি, বরং আগের মতোই চড়া। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজি, মাছ ও ডিমের দাম ক্রেতাদের নাগালের বাইরে।
বিক্রেতারা জানান, সবজির সরবরাহ বাড়লেও পরিবহন ব্যয় ও পাইকারি দামের অজুহাতে খুচরা বাজারে দাম কমছে না। ফলে ক্রেতারা পড়েছেন বিপাকে।
বর্তমানে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ১৬০, শিম ২২০, করলা ১০০, আর মুলা ৬০ টাকা দরে। পেঁয়াজ কেজি ৮০, কাঁচামরিচ ২০০ টাকা পর্যন্ত উঠেছে।
এদিকে ডিমের দামও বেড়েছে প্রতি ডজনে ৫ টাকা। এখন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়, সাদা ডিম ১৩৫ টাকায়।
মাছের বাজারেও অস্থিরতা। বোয়াল কেজি ১ হাজার টাকা পর্যন্ত, কোরাল ৯০০, আইড় ৮০০, আর রুই বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
মুরগির দামেও স্বস্তি নেই। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালি ২৮০ থেকে ৩০০ টাকায়, দেশি মুরগি কেজি ৬০০ টাকায়।
এদিকে ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের ভোজ্যতেল বাজারে কার্যকর হয়নি। এখনো বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৮৯ টাকায়, পাঁচ লিটারে ৯২২ টাকা।
ভোক্তারা বলছেন, “শীত আসার আগেই আগুন লেগেছে বাজারে। আয় বাড়েনি, খরচ দ্বিগুণ।”