রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৭ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

স্বাধীনতার রক্ষার্থে ঐক্যবদ্ধ হবার আহ্বান: এরশাদ উল্লাহ

বোয়ালখালী প্রতিনিধি: মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সাথে সাথে মুক্তিযুদ্ধের নেতৃত্বে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জন করেছেন।

শুক্রবার বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী ফুলতল এলাকায় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সকল মানুষের অধিকার সুরক্ষার কথাই বলা হয়েছে। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক। তিনি বলেন, বাংলাদেশ কোন রাজাকারের দেশ নয়, এটি মুক্তিযুদ্ধের দেশ। ৭১ সালে জামায়াতের ভূমিকা দেশের জনগণ জানে। বর্তমানেও তারা চর কডার (চোলা) মতো বাগান ভাগ করার চেষ্টা চালাচ্ছে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু সমাবেশের সভাপতিত্ব করেন। যুবদল নেতা হায়দার হীরু ও নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন শওকত আলম, মোহাম্মদ আজগর, সৈয়দ শিহাব উদ্দিন আলম, জাফর আহমদ, আবুল হাশেম, শহিদুল্লাহ চৌধুরী, মজিবুত উল্লাহ মজু, স্বপন শীল, জাকির হোসেন, মো. হারুন, মো. সিরাজ, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন সিকদার, মহসিন খান তরুণ, ডা. মহসিন খান তরুণ, শাহেদা বেগম শেফু, আব্দুল কাদের প্রমুখ।